বিশ্ববিদ্যালয় কাঠামোয় ইসলামবিদ্বেষ
Shamsul Arefin Shakti
উপনিবেশ আমাদের জন্য একটা বাস্তবতা। আমাদের বহুকিছু যে উপনিবেশ আমল বদলে দিয়ে গেছে, এই বাস্তবতাটা আমাদের স্বীকার করতে হবে। উপনিবেশের লক্ষ্য মৌলিকভাবে জুলুম ও সম্পদ শোষণ। যতটুকু উন্নয়ন মেট্রোপলিস (উপনিবেশী শক্তি) করে, তা এই লক্ষ্য অর্জনের জন্যই করে। রেলল...